| কবিতা | ডাকপিয়ন ও চিঠি |
| কবি | জাহাঙ্গীর আলম অপূর্ব |
| সময় | ২৩/০৭/২০২১ |
| লিখার স্থান | নলছিয়া রায়গঞ্জ সিরাজগঞ্জ |
মুঠোফোনের প্রেমে পড়ে
চিঠির চলন নাই,
বসে বসে ডাক পিয়নে
মাগনা হাওয়া খাই।
আগের যুগে চিঠির চলন
নেই তুলনা তার,
ক্ষুদে বার্তার জন্য তবে
দেয় না চিঠি আর।
সুন্দর ভাষা দিয়ে রে ওই
চিঠি লেখা হয়,
ডাক পিয়নই ডাক ঘরেতে
চিঠিবিহীন রয়।
মুঠোফোনে কথা বলা
মুঠোফোনই সব,
বর্তমান ওই চিঠি খানা
রহম করো রব।
আগের যুগে চিঠি দিয়ে
হয়তো সকল কাজ,
এখন চিঠি দিতে গেলে
লাজ লাগে ভাই লাজ।
স্বরবৃত্ত ছন্দ- ৪+৪/৪+১