কবিতা টোকাই ছেলে
কবি জাহাঙ্গীর আলম অপূর্ব
সময় ১০/০৮/২০২১
লিখার স্থান নলছিয়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ

৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ

স্বপ্ন কলি ভস্ম হয়ে
অশ্রু ঝরছে চোখে ,
কোথায় আছে মানবতা
টোকাই বলে লোকে।

রাস্তায় রাস্তায় ঘুরে ফিরে
কাটে সারাবেলা,
আপন কর্ম নেইতো ভবে
পায় তো শুধু হেলা।

পেটের ঋণে ঘুরি দ্বারে
পায় না খেতে কিছু,
খাবার দেখলে কুকুরের ন্যায়
ঘুরি সবার পিছু।

আঁখি জলে বুকটা ভাসে
খাবার দেয় না তবে,
না খেয়ে ওই ঘুরি তবে
এই না নিখিল ভবে।

আমার স্বপ্নের মূল্য নাই তো
কেমন এই না ধরা,
পথশিশু পথে থেকে
বেঁচে থেকেও মরা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted