কবিতা ছোটন সোনা
কবি জাহাঙ্গীর আলম অপূর্ব
সময় ০৪/০৭/২০২১
লিখার স্থান নলছিয়া রায়গঞ্জ সিরাজগঞ্জ

খোকা খুকি দেখতে পেলো
ছোটন নাকি নাইতে গেলো
নদীর জলে
সাতার চলে
মায়ের ভয়ে এলোমেলো।

মায়ের কথা খোকা বলে
ছোটন সোনা দৌড়ে চলে
মনে মনে
ক্ষণে ক্ষণে
শাপলা শালুক নদীর জলে।

খোকা খুকি বিকেল বেলা
মন আনন্দে করে খেলা
ছোটন ডাকে
মায়ের হাঁকে
নদীর তীরে শিশুর মেলা।

দারুণ কাব্য শৈলী কথা
ছোটনের মন আছে ব্যথা
বায়না বড়
জড়ো সড়
বলবো কাকে যথাতথা।

৪+৪+৪+৪

guest
0 Comments
Newest
Oldest Most Voted