| কবিতা | গানের পাখি |
| কবি | জাহাঙ্গীর আলম অপূর্ব |
| সময় | ২৫/০৭/২০২১ |
| লিখার স্থান | নলছিয়া রায়গঞ্জ সিরাজগঞ্জ |
ময়না পাখির কাছে আমার
গান শেখারি আশা,
আমার কাছে সুন্দর লাগে
ময়না পাখির ভাষা।
ময়না পাখির গানটি ভালো
হৃদয় লাগে ভালো ,
ময়না পাখির পালক গুলো
ভীষণ ভীষণ কালো।
ধরার বুকে অনেক পাখি
আছে তবে ভরা,
তাদের মধ্যে ময়না পাখি
বলে শুধু ছড়া।
দোয়েল কোয়েল ময়না ফিঙে
আছে নানা পাখি,
তাদের মধ্যে আপন করে
ময়না টাকে রাখি।
ঠোঁটের আগায় হলুদ আভা
সুন্দর লাগে তাতে,
সারাদিনে আহার করে
ঘরে ফিরে রাতে।
৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ