কবিতা গাঁয়ের বধু
কবি জাহাঙ্গীর আলম অপূর্ব
সময় ১৩/০৭/২০২১
লিখার স্থান নলছিয়া রায়গঞ্জ সিরাজগঞ্জ

গাঁয়ের বধু হেলে দুলে
পুকুর ঘাটে যায়,
ঝুমুর ঝুমুর শব্দ তাহার
দিয়ে নুপুর পায়।

নুপুরের ওই দারুণ ছন্দ
পথিক ভোলে পথ,
গায়ের বধু সুন্দর দেখায়
দিলে নাকে নথ।

নুপুর পায়ে হেঁটে চলে
গাঁয়ের বধু ভাই,
কলসি কাঁখে নিয়ে যখন
জল আনিতে যাই।

মিষ্টি মুখের মিষ্টি কথা
পাখির মতো ডাক,
পিছন থেকে কে দিলো রে
মায়া বলে হাঁক।

যেয়ে দেখে পুকুর ঘাটে
পড়ে তাহার জা,
কি জানি কি টান দিয়েছে
তাহার দুটি পা।

৪+৪/৪+১ স্বরবৃত্ত ছন্দ

guest
0 Comments
Newest
Oldest Most Voted