কবিতা খুলে দাও বিদ্যাপীঠ
কবি জাহাঙ্গীর আলম অপূর্ব
সময় ২৬/০৭/২০২১
লিখার স্থান নলছিয়া রায়গঞ্জ সিরাজগঞ্জ

মাগো তুমি বলতে পারো
স্কুল কবে খুলবে
গুরুর সাথে সবাই মিলে
নানা ছড়া বলবে।

কবে থেকে বন্ধ আছে
ওই না স্কুল কলেজ
তাতে কি মা বৃদ্ধি পাবো
সব শিশুদের নলেজ।

ঘরে বসে সময় কাটে
যাই না কভু বেলা,
একা একা করি শুধু
আমি নিজে খেলা।

কি যে করি ভেবে না পায়
বলো না মা কিছু,
জ্ঞানে গুণে রয়েছি মা
এমনি সবার পিছু।

একটা বছর বসে বসে
সময় গেছে কেটে
করোনার ওই সংক্রমণে
সবাই গেছে টুটে।

৪+৪/৪+২

guest
0 Comments
Newest
Oldest Most Voted