| কবিতা | কন্যা সন্তান |
| কবি | জাহাঙ্গীর আলম অপূর্ব |
| সময় | ২২/০৭/২০২১ |
| লিখার স্থান | নলছিয়া রায়গঞ্জ সিরাজগঞ্জ |
বাপের বাড়ি যাবার কালে
খুশি কন্যার মন,
কত কিছু ভাবে সদা
শুধুই ক্ষণে ক্ষণ।
বাপের গৃহে এলে কন্যার
দৃঢ় মনো'বল
স্বামীর গৃহে যাবার কালে
চোখে আসে জল।
সুখে দুখে জীবন তরী
বাপের গৃহে টান,
ঘাত প্রতিঘাত জীবন মুখে
মান আর অভি'মান।
বাপের গৃহে থেকে কন্যার
বেলা গেছে ওই,
স্বামীর গৃহে নেইতো কোথা
প্রাণের প্রিয় সই।
বাপের গৃহে কন্যা সন্তান
থাকে সুখে তাই,
বাপের গৃহে মতো শান্তি
অন্য কোথাও নাই।
বাপের গৃহে কষ্ট করে
থাকে সেথায় মন,
শ্বশুর গৃহের সুখে ভরা
যেমন পদ্ম বন।
৪+৪/৪+১