কবিতা আপন ঘর
কবি জাহাঙ্গীর আলম অপূর্ব
সময় ২৫/০৭/২০২১
লিখার স্থান নলছিয়া রায়গঞ্জ সিরাজগঞ্জ

আপন কুটির ছোটো হলে
আপনজনে রয়,
মন আনন্দে নেচে গেয়ে
থাকে নাকো ভয়।

আপন কুটির খড়ের ছাওনি
রয়েছে মোর সব,
সেথায় আছে স্বাধীনতা
নাহি কলরব।

ইট পাথরের দালান দিলাম
সুখ যে তাতে নাই,
এমন প্রাসাদ থাকার চেয়ে
নাহি ভালো ভাই।

চড়ুই পাখির মতো পরের
ঘরে থাকা সুখ,
বাবুইপাখির আপন বাসায়
সহ্য করে দুখ।

আপন হাতের তৈরি করা
খড়ের ছাওনি ঘর,
ভালোবাসায় পরিপূর্ণ
নাহি কেহ পর।

৪+৪/৪+১ স্বরবৃত্ত ছন্দ

guest
0 Comments
Newest
Oldest Most Voted