কবিতা আচরণ
কবি জাহাঙ্গীর আলম অপূর্ব
সময় ১০/০৭/২০২১
লিখার স্থান নলছিয়া রায়গঞ্জ সিরাজগঞ্জ

৪+৪/৪+২

পিতা মাতার বিশৃঙ্খলায়
কাঁপে শিশু ভয়ে,
বিশৃঙ্খলার ভেতর থেকে
সব জ্বালা যায় সয়ে।

কোমল মনে আঘাত পায়'রে
ছোট্ট একটা শিশু
তাদের সাথে ভালো কথা
বলতে হবে যিশু।

নইলে তারা বিপথ যাবে
হবে না'কো ভালো,
জীবন থেকে মুছে যাবে
ধরার সকল আলো।

ছেলেমেয়ের সামনে রে ভাই
রীতি ভালো রাখো
পরিবারের সবে মিলে
সুখে শান্তি থাকো।

পিতা মাতার আচরণে
সন্তান পায় ভাই কষ্ট,
একটি ভুলের জন্য হয়'রে
কয়টা জীবন নষ্ট।

guest
0 Comments
Newest
Oldest Most Voted