কবিতা অলি ও নব ফুল
কবি জাহাঙ্গীর আলম অপূর্ব
সময় ০৬/০৮/২০২১
লিখার স্থান সোনা বিলের পাশে
5/5 - (4 votes)

অরিত্রিক ছন্দ
৩+৩ শব্দ
৪ শব্দ মুক্ত।

ফুলে ফুলে ভরা – চারু এই ধরা
সাজে নব নব রূপে,
অলি ঘোরে ফুলে – ওই হেলে দুলে
মধু থাকে মধু কূপে।

নব ফুলে ফুলে – যেতে দেখি দুলে
মনে লাগে খুব ভালো,
প্রেম প্রীতি মনে – ভাবি ক্ষণে ক্ষণে
মনে ব্যথা বেশি কালো।

ফুল ও ফোটে – মধু তরে ছোটে
ছোটো প্রাণী তবে ভাই,
প্রেমে এর তরে – ভবে ওই ঘরে
সুখ যে বেশি নাই।

মধু এর প্রেমে – সোনা ফুলে হেমে
হাসে অলি মন খুলে,
শত শত প্রাণ – পাখি ধরে গান
সব আশা ভাষা ভুলে।

ছুটে চলে মউ – পথে কার বউ
দেখে হাসে অলি মন
আরো কত চাই – পাবে কি তাই
মধু তরে ঘুরি ক্ষণ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted