কবিতা মেঘের শাদায়
কবি হাসিবুর রেজা কল্লোল
কাব্যগ্রন্থ আত্মপ্রতিকৃতি
কবিতার বিষয় প্রেম
Review This Poem

মেঘের শাদায়–
লেপ্টে যাওয়া তোমার চোখের কাজলে
লিখে গেলাম আমার এপিটাফ।
শিশির জমুক
তোমার চিবুকভরা বিন্দু ঘামের মত অক্ষরজুড়ে।
শেষদুপুরের নির্জন পথের দীর্ঘ ছায়ার মতো
অশরীরী চরিত্রগুলো মাড়িয়ে
টুংটাং শব্দ তুলে চলে যায় সারি সারি রিকশা।
আমি লিখে চলি অবিরাম–
সন্ধে নামার আগেই লিখতে হবে
অন্য কারোর এপিটাফ, আমাকেই!

guest
0 Comments
Newest
Oldest Most Voted