| কবিতা | অপেক্ষা |
| কবি | ফরিদ হোসেন |
| সময় | ৩০ মে, ২০২৬ |
| উৎসর্গ | কবি গিয়াস উদ্দিন চাষা |
| লিখার স্থান | যুক্তরাষ্ট্র |
| সম্পৃক্ততা | সহিত্য চর্চা |
| কবিতার বিষয় | প্রেম, বিরহ, রূপক |
আমি জানি-
পৃথিবীর কিছু সময় খুব আস্তে চলে
ট্রাফিক লাইটের সিগন্যাল-বারবার রঙ বদলায়
তোমার গাড়ি আসেনা- তবু এ বেলায়
মহাকাশ থেমে যায়, তোমার পা চলে না বলে !
আমি জানি-
কিছু গল্প কখনো পূর্ণতা পায় না ,যায় বাকি রয়ে;
আর কিছু প্রেম- চিরকাল অপূর্ণ থেকে যায়
অবিরাম অপেক্ষার প্রহর যায় বয়ে ।
তবে কি এই অপেক্ষার আরেক নাম, প্রেমের অধ্যবসায়?