কবিতা হে মন কাঁদিস কিসে বল
কবি ফাইয়াজ ইসলাম ফাহিম
উৎসর্গ প্রিয়তমা আলেকজান কে
লিখার স্থান বামনডাঙ্গা, সুন্দরগঞ্জ
কবিতার বিষয় জীবনমুখী, প্রেম, বিরহ
Review This Poem

হে মন কাঁদিস কিসে বল
তুই তো অশরীরি দেখবে কে তোর জল!
হে মন তোর জলের নেই কোন দাম
মিসে কাঁদিস কেন অবিরাম?

হে মন ভুলে যা দুদিনের সব স্মৃতি
তুই তো ভালবাসতে পারিস না
তবু কেন দেখাস ভালবাসার ভ্রান্ত নীতি।

হে মন তুই তো পাপিষ্ঠ নর্দমার কীট
তোরে তো কেউ বোঝেনা
কিসে দেখাস মেকি জিৎ?

হে মন তোর তো অস্ত্র নেই গোলা- বারুদ নেই
নেই সৈন্য সামন্ত,
কিসে তুই লড়াই করতে চাস
তুই তো নস্ জীবন্ত।

হে মন ভুলে সব
চলে যা পরপাড়ে,
তোর কষ্ট বিধাতা ছাড়া
আর কেউ কি বুঝতে পারে ?

guest
0 Comments
Newest
Oldest Most Voted