কবিতা সস্তা প্রেমিক
কবি ফাইয়াজ ইসলাম ফাহিম
উৎসর্গ হাওয়া কে যে আমার মনের রাণী
লিখার স্থান বামনডাঙ্গা, সুন্দরগঞ্জ
কবিতার বিষয় প্রেম, বিরহ
4/5 - (1 vote)

আমার মতো সস্তা প্রেমিক
আর পাবে না কখনো,
তোমার যখন বিবাহ হবে
হয়তো ভালবাসতে চাইবো তোমায় তখনো।

আমার মতো সস্তা প্রেমিক
তোমার পথ চেয়ে থাকবে!
অপেক্ষায় সমস্ত কার্য ফেলে
তোমায় কি মনে রাখবে?

আমার মতো সস্তা প্রেমিক
তোমার জন্য আনবে কি গোলাপ ফুল?
লজ্জায় আমতা আমতা করে
কথায় করবে কি শত ভুল।

আমার মতো সস্তা প্রেমিক
রাখবে কি তোমায় মনে,
শত ঝঞ্জায় তোমার জন্য
কবিতার ছন্দ কি কেউ বোনে?

আমার মতো সস্তা প্রেমিক
তোমার জন্য অপেক্ষা করবে,
তোমাকে দেখার আশে
চায়ের চুমুতে ঠোঁট কি কেউ পুড়বে?

আমার মতো সস্তা প্রেমিক
তোমার অপেক্ষায় শত রাত জাগবে,
নিকোটিনের ধোঁয়ায় তোমায়
কি মনে রাখবে?

আমার মতো কেউ সস্তা প্রেমিক
তোমার হোক ভাগ্য,
তার ছোঁয়ায় তোমার
প্রেম রোগ হোক আরোগ্য।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted