কবিতা প্রত্যাশা
কবি ইতিমং মারমা
কাব্যগ্রন্থ কালান্তর ব্যাধি
সময় ২০, অক্টোবর, ২০২৫
উৎসর্গ ম্রা
লিখার স্থান লামা, বান্দরবান
সম্পৃক্ততা প্রেমের বিরহ
কবিতার বিষয় আশা, প্রেম, বিরহ
Review This Poem

আমার ছোট্ট ঘরে
ঘুরাঘুরি করছে
ছোট্ট একটি আশা
আজ সযত্নে তাকে বিদায় জানিয়েছি।
আমার ফেলা আসা স্মৃতি হয়তো
সুখকর হবেনা
তোমার দিগন্তে।
তাই—
আমি হয়েছি হৃতসর্বস্ব
আমি হয়েছি নিঃসঙ্গ
আমি হয়েছি কিংকর্তব্যবিমূঢ়
আমি হয়েছি গাংচিল
আমি হয়েছি শূন্যতার মিথ্যে শব্দ।
তবুও কেন যেন তোমার মুখখানি
আমার চোখের আড়ালে ভাসছে।
আমি তোমার ছায়াতলে
প্রত্যাশার অগনিত সমাধান খুঁজেছি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted