কবিতা পথের শেষ ঠিকানা
কবি ইতিমং মারমা
কাব্যগ্রন্থ কালান্তর ব্যাধি
সময় ২০, অক্টোবর, ২০২৫
লিখার স্থান লামা, বান্দরবান
Review This Poem

লুপ্ত হবার ভয়ে
শক্ত খোলসে আবৃত রেখেছি মম।
অন্তরিন্দ্রিয়ের সত্য মনন সবই,
অন্তরাল হয়ে যায় শুন্য ফলাফলে।
আকাঙ্ক্ষা অনুভূতি গুলো
হঠাৎ এসে অদৃষ্টে ঠুকে যায়
ক্লান্ত চিত্ত তখন নিরুদ্দেশের পথ খুঁজে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted