কবিতা সমাজই সমাজের বিরুদ্ধে
কবি দুনিয়া মামুন
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

১.
জীবনে অনেক কিছু করতে হয়
গাঁয়ে কৃষি, শহরে ব্যবসা, শ্রম বিনিময়,
স্বপ্ন বিনিময়, কৌশল বিনিময় এমনকি
ইচ্ছেকে অনিচ্ছায়ও,
কৃষকের স্বপ্ন- ক্ষেত, ব্যবসার স্বপ্ন- অতিক্রম
শ্রমিকের স্বপ্ন- টিকে থাকা, অমিতব্যায়ের জন্য- কৌশল
মেয়েটির স্বপ্ন ছিল- কীভাবে জীবনকে পাওয়া যায়
অথচ সমাজ তার ইচ্ছের বিরুদ্ধে দাঁড়িয়েছে।

২.
নারীরা সমাজকে মানতে গিয়ে স্ববিরোধী হয়ে যায়
ফুল-ফল-গাছ-পাখি-প্রকৃতির দ্যোতনা হতে
গুটিয়ে নেয় নিজেদের- সায় দেয় নারীরাই
হাত বলতে- হ্যান্ডকাপ, চোখ বলতে- চশমা,
পা বলতে- বেড়ি, শরীর বলতে- শয়তানের নজর হতে দূরে রাখা
শয়তান বলতে- নির্দিষ্ট কেউ কেউ ছাড়া- অন্য সব চোখ।

৩.
আমরা নিজেদেরকে অনেককিছু দাবী করি
মাদ্রাসা হতে যারা এসেছে- তাদেরকেও
অনেক ভালো আর বড় হয়ে বাড়ি ফিরলে
নারীদের যা বলি, তা শুধু মতের বিরুদ্ধে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted