কবিতা মনের পার্বণ
কবি দুনিয়া মামুন
কাব্যগ্রন্থ অমিয় পান
লিখার স্থান দুর্গাপুর, নেত্রকোণা
কবিতার বিষয় জীবনমুখী, প্রকৃতি, প্রেম, বিরহ, রূপক
Review This Poem

এই হারাবার পথটা বহুদিনের চেনা
জীবনের বাজারে আছে এ লেনাদেনা
চলো বসি— বসি আজ সন্ধ্যার কুয়াশায়
হয়তো চু’এর গ্লাসটা দূরে রয়েছে বেদনায়
হবে কত ঠোঁট এই গ্লাস ছুঁয়েছে বহুবার
ঠোঁটের সাথে তার সখ্যতা রয়েছেও অবার
কত বেদনা পড়ে রয় এই গ্লাসের নীচে
সাকিও বলেনি কোনোদিন— এ কথা মিছে
ছাড়ো সব ঢালো ‘চু’ খড়া কন্ঠ মোহনায়
মনের পার্বণ এখুনি ওড়বে কথায় কথায়
এই হারাবার পথটা জেগে থাকে চিরদিন
ভাঙা মনে, মনে মনে— থাকে যদি ঋণ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted