| কবিতা | শান্তি বিক্রি নেই |
| কবি | দেশিক হাজরা |
| সময় | ৮ নভেম্বর ২০২১ |
| লিখার স্থান | কলকাতা |
তারপর কয়েক ফোঁটা অশ্রু শুধু মাত্র দুঃখের বর্ণনা দেয়। সরল নদীর ইচ্ছে হয় আকাশের মেঘ ছুঁয়ে দেখাবার। গাছেদের অভিলাষ জাগে ম্যারাথনের প্রথম সারিতে দাঁড়াতে। পাহাড়ের আকাঙ্ক্ষা এক বুক অট্টহাসি মেঘেদের মাঝে ছড়িয়ে দিতে। ধ্রুবতারা সাথে যে কটা রাত দেখেছি সে কটা রাত শুধু শান্তির ছিল। এখন রাত জেগে কলঙ্ক হতাশা বিছানা আকঁরে ধরে থাকে শীতল মেরুদন্ড। টাকা দিয়ে যদি তোমায় কেনা যেত তাহলে আমি টাকা জমাতাম। এখানে শান্তি বিক্রি নেই!