কবিতা অভাব
কবি ভাস্কর পাল
কাব্যগ্রন্থ ফুলঙ্গিনী
লিখার স্থান ব্যারাকপুর, কলকাতা

অভাব

ভাতের থালায় কান্না ঝরে
ফেনা ভাতেও নুন নাই যে-
অভাবের চিহ্ন হাতড়ে মারে
উদ্বাস্তুদের মনের ঘরে।

কত আছে ধ্বনি মানব
তিনবেলা খাবার নষ্ট করে-
অপর দিকে এমনও আছে
একবেলা পায় না, পেট পুড়ে খেতে।

তাদের নিয়ে উপবাস চলে
করুনার খাতায় ছবিও তোলে-
তবুও তাদের দয়া করে
একটি বারও দেয় না খেতে।

তাদের নাকি গরিব বলে
ভাত জোটে না তাদের কপালে-
জোটার মধ্যে জোটে শুধুই অত্যাচার।
অভাবের খাতায় তারাও নাকি মানুষ আবার
তাদেরও আছে একটা পরিবার
আছে স্বপ্ন হাজার হাজার।।

কারোর আবার অভাব মনের
স্বার্থপর রূপে তাদের চেনে-
হিংসা - ঈর্ষায় ভরা তারা
তাদের অভাব ভালোবাসার।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments