| কবিতা | বোধের অতীত |
| কবি | আজিজ বিন নুর |
| সময় | অক্টোবর ২৮, ২০২৪ রাত |
| উৎসর্গ | বৈশাখী |
| লিখার স্থান | মাউনা চৌরাস্তা, শ্রীপুর গাজীপুর |
| সম্পৃক্ততা | শৈশব প্রেম |
| কবিতার বিষয় | প্রকৃতি, প্রেম, বিরহ, রূপক |
আমার প্রেয়সী যেন কথা কয়
বিলুপ্ত সময় নিয়ে ঠোঁটে
দারুণ অস্ফুটে
বুকের গহীনে চাপা ক্ষয়।
বেদনার অপার্থিব নীল আলো
নিপাট স্মৃতিতে ফল্গুধারা
বারমাসী চরা
একদিন জলকেলি বেসেছিল ভালো।
সাদাপায়ে চলে গেছে ছেলেবেলা
এখানে জীবন বোধের অতীত
বারমাসী শীত
ধারনাতীত বসন্ত করেছিল খেলা।