কবিতা তোমাকে
কবি আজিজ বিন নুর
সময় ১০ মার্চ ২০২৪ রাত
উৎসর্গ শারমিন
লিখার স্থান মাউনা চৌরাস্তা, শ্রীপুর গাজীপুর
সম্পৃক্ততা শৈশব প্রেম
কবিতার বিষয় জীবনমুখী, প্রেম, বিরহ, রূপক
Review This Poem

তোমাকে ভাঙছি আমি বোধের কাঁচদহে
বিকালের পেয়ালার নির্জন চুমুক
দুঃখজুড়ে টানিয়েছি বিব্রতের লাজুক ভেংচি
শূন্যতার ইটে ইটে গড়েছি আমার নিথর অন্তপুর
ভরসার অঙার হয়ে কতটা পুড়ায়
তলিয়ে যাওয়া শহরের খসে পড়া পলেস্তারা?
আত্নাজুড়ে যার গিজগিজ করে ঝলসায়
অজস্র বেদনার ত্রিশূল
তার চোখের গভীরতায় আতশী আলোর উৎপীড়ন
পুষ্পাঘাত মাত্র।
তোমাকে আত্মস্থ করছি মিছে বাস্তবতার
অলীক শবাধারে বারণে মোড়ানো
হে বিরহ আমার।

guest
0 Comments
Newest
Oldest Most Voted