কবিতা বন্ধু স্মরণ
কবি আতিক শান্ত
সময় 09.12.2013
উৎসর্গ আল-আমিন রিপন (পরাজিত)
লিখার স্থান নওমহল,ময়মনসিংহ।
কবিতার বিষয় জীবনমুখী, রূপক
Review This Poem

কেউ যারে মনে রাখেনি
আমি তার কথাই বলছি
যার চলে যাওয়া ছিলো বিভৎস্য সুন্দর ।
আমিই তারে মনে রাখতে চেয়েছি
আবার তারেই ভুলে যেতে দিয়েছি
প্রতিবাদ করিনি।
প্রতিবাদ করতে নয়
আমি এসেছি জানাতে কারো দোষ ছিলো না ।
আমি তার স্বরণে দু’ মিনিটের হাসি কান্নায়
একগাদা মিথ্যে বলেছি
বলেছি যে..
আমিই তারে মনে রাখিনি।
আমি তারে আর ভালোবাসি না।
আমি তারে চলে যেতে দিয়েছি
অকপটে।
হোক তা স্বপ্নেই
হোক তা সামনেই
হোক তা আড্ডায়
আমি এখন সমান ভাগে শুধু
সত্য বলবো শুধু সত্য বলবো।

guest
0 Comments
Newest
Oldest Most Voted