কবিতা প্রেয়সীর মুখ
কবি আতাউল হাকিম আরিফ
সময় ২০২২
লিখার স্থান সীতাকুণ্ড
কবিতার বিষয় প্রেম
Review This Poem

প্রভঞ্জনে উড়ে যায়
মনের দিগন্ত রেখা

জলের বুকে
ছায়া মেলে দাঁড়িয়ে থাকে
কামকাতর প্রেয়সীর মুখ!

আমার বুকের ভেতরে তখন-
অজস্র শব্দের কোলাহল
যেমনটি একটি নদী,
বুনোহাঁস,
রঙের বাটি,
বৃষ্টিঝড়…

অবগাহনের সময়কাল পেরিয়ে-
নৈর্ব্যক্তিক উন্মাদনায়
পুনরায় জেগে উঠি
পিপাসাতপ্ত রমণীর বুকে।

প্রেয়সী …..
তোমার শরীরখানাও যেনো আজ
প্রবাহমান এক নদী!
হৃদপিণ্ডে-
উচ্চকিত হর্ণ বাজিয়ে
অবিরাম ছুটে চলে!

লণ্ডভণ্ড হয়ে যায়,
অবলা স্রোত শুষে নেয়
আমার অনাদিকালের পাপ!

guest
0 Comments
Newest
Oldest Most Voted