কবিতা প্রণয় পিপাসা
কবি আতাউল হাকিম আরিফ
কাব্যগ্রন্থ এই শহরের চোখ হলুদ
লিখার স্থান সীতাকুণ্ড
কবিতার বিষয় প্রেম
Review This Poem

প্রণয় পিপাসা
————–

প্রায়শই প্রনয় পিপাসায় কাতর হই
রৌদ্রপক্বে কিংবা লাইট পোস্টের নিচে আলো আঁধারে
কুমারী কিংবা সাত্ত্বিক নারীর সৌন্দর্য বিস্মরণ ঘটায়
বুকের ভেতরটায় নিঃশব্দে কেঁপে ওঠে বারবার !

এই চোখ তাঁকে খুঁজে বেড়ায়,
ঠোঁট চাই উষ্ণতা,
বুকে স্তন পুড়ানো তাপ!

এসো! এপার ওপার ভেদ করি,ফুঁড়ি।
বুকের ভেতর কম্পন নিভে যাক, নিভে যাক।
আসুক তবে বৃষ্টি!

guest
0 Comments
Newest
Oldest Most Voted