কবিতা চাঁদ ভেবে তোমাকে লুটি
কবি আতাউল হাকিম আরিফ
কবিতার বিষয় প্রেম
Review This Poem

চাঁদ ভেবে তোমাকে লুটি
আতাউল হাকিম আরিফ

শারদীয় বাতাস বইছে গায়ে
ফুলগুলো সব রয়েছে জেগে।

আনন্দ ভৈরবীতে মেতে উঠে
মোর আঙিনা।
এরইমধ্যে ঝুপুরঝাপুর বৃষ্টি পড়ে
আকাশ থেকে ঝরে পড়ে
একগুচ্ছ কবিতা ও ভালবাসা।

হঠাৎ এক নীলাঞ্জনছায়ায়
ভীষণ উদ্দীপ্ত আমি…
চাঁদ ভেবে তোমাকে লুটি!

উড়িয়ে দিলাম একখন্ড কৃত্তিবাস,
আর্যপুত্র চোখ ফিরে যাক রোদ্দুরে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted