কবিতা এখন যে পথে
কবি আসাদ মন্ডল
সময় ফেব্রুয়ারি, ২০২৪
লিখার স্থান কলকাতা
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

কান পেতে শুনে দেখি সেই ডাক

নৈঃশব্দের মাঝে বিকিরণের প্রভূত সাফল্যে

জন্ম নিয়েছে কচি টান

আঙুলের মতো হৃদয়ের গুনন

এখানে শুধু অপেক্ষার পালা

ছেড়ে যাবার বিপুল ভয়

উত্তাল সমুদ্রের ঢেউ বইছে পালতোলা

ব্যহত জীবন, নিত্য নব কাহন

তুচ্ছ প্রেম জ্ঞানে নিরবচ্ছিন্ন

শব্দের বাহন

আমাকে করেছে ভারী

একটু লাঘব করো

ওহে ওহে প্রিয়

তুমিহীনা এই নির্জন মিথ্যা জেনে নিয়ো

মহাযুদ্ধের মতো ব্যর্থ জীবন

কেন আজোও এলে না

একযুগ মায়া আজ করেছে

guest
0 Comments
Newest
Oldest Most Voted