কবিতা ভালোবাসি তোমাকে (বিদেশিনী-১০)
কবি আনিস খান শিহাব
সময় ১২-০৭-২০২৬
উৎসর্গ প্রিয় বিদেশিনীকে, যাকে ভালোবেসে আমি কবি।
লিখার স্থান Naikhongchhari, Bandarban, Bangladesh
সম্পৃক্ততা কবিতা ও সাহিত্যচর্চা
কবিতার বিষয় জীবনমুখী, প্রেম, বিরহ
Review This Poem

‎তোমাকে ভালোবাসি। যখন রাত আসে, কিন্তু ঘুম আসে না, তখন প্রতিটি নিঃশ্বাস ক্লান্ত হয়ে আসে,
‎আর অনুভবে তুমি; হঠাৎ আত্মা শীতল হয়ে আসে।

‎তোমাকে ভালোবাসি সমস্ত হৃদয় উজাড় করে, যেখানে কোনো বিনিময় নেই। আমার মন এখন আমার নিয়ন্ত্রণে নেই; শুধুই তোমার দিকে ছুটে যায়, আর আমি নিজেকে হারাই অনুভবে।

‎হাজার বছরের জমানো ভালোবাসা তোমার জন্য রেখেছি। তোমাকে শুধুই ভালোবেসেছি। যদিও আমাদের কখনো প্রেম হয়নি, তবুও সব ভালোবাসা তোমার জন্য, শুধু তোমার জন্য।

‎তোমার কাছে আমার সবচেয়ে বড় প্রত্যাশা— তুমি জেনে নিও, তোমার জন্য একখণ্ড মেঘ এখনো নীরবে কাঁদে, শুধুই তোমাকে ভালোবাসে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted