কবিতা তোমার কি মনে পড়ে না
কবি আনিস খান শিহাব
সময় ০৬-০৬-২০২৬
উৎসর্গ প্রিয় শিক্ষক আনিছুর রহমান, তন্ময় ভৌমিক, অয়ন কুমার দে, ড ইমদাদুল হক মামুন এবং প্রিয় বিদেশিনী কে
লিখার স্থান Naikhongchhari, Bandarban, Bangladesh
সম্পৃক্ততা কবিতা ও সাহিত্যচর্চা
কবিতার বিষয় প্রেম, বিরহ

তোমার কি কখনো মনে পড়ে না আমাকে?
তুমি কি জানো, আমি তোমাকে কত ভালোবাসি?
তোমার কখনো মনে পড়ে না; তুমি তো মনই বোঝ না।

আমার জীবনে তুমি প্রথম প্রেমের ছোঁয়া দিলে।
আহা! কত স্মৃতি কুড়িয়েছিলাম তোমার সাথে।

তুমি কি আমাকে ভুলে গেলে?

প্রিয়, তুমি প্রথম দেখায় রূপসী; এখন প্রিয় বিদেশিনী।
রূপবতী, গুণবতী—তোমার নয়নের কী জাদু! আহা!

তোমার মুক্ত চিকুর যখন পাহাড়ের খোলা হাওয়ায় নেচেছিল,
সেটি যেন ছিল চোখের প্রশান্তি।

প্রিয়, তুমি কি জানো, আমি আকাশে-বাতাসে খুঁজছি তোমার একটুখানি নিঃশ্বাস?
আমি পাইনি; যদি পেতাম, তা হতো আমার সবচেয়ে বড় পাওয়া।

আমি একজন ব্যর্থ প্রেমিক; কারণ হৃদয়ে জমানো যত কথা তোমাকে বলার ছিল,
তা বলতে গিয়ে তোমার চোখে চেয়ে ভুলে গেছি।

বহুকালের আকাঙ্ক্ষা আমার—তোমার স্মৃতিতে, তোমার মনে যেন স্থান পাই।

guest
0 Comments
Newest
Oldest Most Voted