কবিতা সরল-অঙ্ক সমাধান-১
কবি অলোক নন্দন
সময় ২২ এপ্রিল, ২০২১
লিখার স্থান নুরপূর ওয়াক-ওয়ে, সিলেট
সম্পৃক্ততা আজকালকার চিন্তা বা বোধের যে ভাসা-ভাব যা টাকানুপাতে আধুনিক হচ্ছে না
4/5 - (1 vote)

হিসেব কষো না

পাবে না উচিত সমাধান।

এখানে যোগ-বিয়োগ

অথবা ব্যস্ত-সময় পালায়৷

জগতের অঙ্কে মন দিলে
বেবাক ঝোঁট পেকে যায়।

তখন কোনটা অঙ্ক আর
কোনটা বিকেল বুঝা দায়।

জেনে বা না জেনে
কতকটা ঘাড়ত্যাড়া বৃত্ত

-তোমাকে-আমাকে ঘুরায়।

তাই হিসেব কষো না
‘অঙ্ক’ সাবজেক্ট’টা শক্ত।

ওর কোনো মন নেই।

নেই ভালোবাসার ব্যারাম।

guest
0 Comments
Newest
Oldest Most Voted