কবিতা যদি গোলাপ হয় ভালোবাসা
কবি অলোক নন্দন
সময় ১৮ মে, ২০২০
উৎসর্গ অনিন্দিতা'কে
লিখার স্থান সিলেট
5/5 - (1 vote)

যদি গোলাপ হয় ভালোবাসা।

তবে তোমাকে উপহার দিতাম
একটা গোলাপের বাগান।

সেখানে ভালোবেসে তুমি লাগাতে
লাল সাদা অথবা গোলাপী গোলাপ।

গোলাপের মিথস্ক্রিয়ায়
হতো ভালোবাসা বিনিময়।

আমার ভালোবাসা পেতো
স্থান তোমার সৌজন্যে।

আর তোমার ভালোবাসা
গোলাপের সৌজন্যে?

না মানে, গোলাপ কি আমি দিতে পারি?

তাই গোলাপচক্রের আগের বা পরের
আমিকে তুমি আলাদা করতে পারো?

তবে কাকে ভালোবেসেছিলে?
গোলাপ দেয়ার আগের আমি কে?
নাকি বাগান দিলো বলে তাকে?
গোলাপ ভালোবেসেছো,
কই আমাকে তো পেলে না!

guest
0 Comments
Newest
Oldest Most Voted