কবিতা লাইসেন্স
কবি অলোক নন্দন
সময় ৬ জুলাই, ২০২১
লিখার স্থান সিলেট
4.7/5 - (3 votes)

তোমায় ধার দিয়েছিলাম
আমার সত্ত্বা। মগজের সিঁকিভাগ।

দেনা উলটো হলো ঋণ
মাথাটি হলো বেল।

মগজশুদ্ধ জীবন দিয়েও
বুঝি নি সে ঋণের খেল।

আমায় ভুলিয়ে দিলে আমি কে?
বললে! ওসব কাঁচা কথায় জীবন চলবে না।
ভিতরটা ভাঙিয়ে খেতে গেলেই মরবে!
তার চেয়ে ভালো,
ভাবো, আমি যেমন ভাবি।
করো, আমি যেমন করি।
মরো, আমি যেমন?

ক্ষমতা পেলেই ঈশ্বর হয়ে যেতে হয়?
-যেমন চাইলে তাই বেশ!
পৃথিবীটা আজ তবে তোমারই।
তুমি বেঁচছো আমার কাছে জ্ঞান
অথচ পণ্য করে খোঁদ আমাকেই?

বাড়িতে গিয়ে দেখে এসছি,
আমার চেতনার-মগজ
আর মগজের-চোখ বেঁচে দিয়ে তুমি,
একটা সুরম্য পাথর বানিয়েছো।

বুঝলাম! তোমার উপাস্যঃ সে টাকা।

আর আমি, আমার ধার দেয়া সত্ত্বাকে
মেরে ঝুলিয়ে রেখেছো-লাইসেন্স।

“সেভ্ড লাইফ অব মিলিয়ান্স!
-অ্যা সার্ভেন্ট অব হিউম্যানিটি”

অথচ আমি কখনোও বলি নি,
“আমি একটা বস্তু,
আমায় চাইলে কিনে নিয়ো
অথবা বেঁচে দিও।”

guest
0 Comments
Newest
Oldest Most Voted