কবিতা আমি তবে কোথায় যাবো
কবি মুহাম্মদ আকবর হোসাইন
সময় ২৩শে সেপ্টেম্বর, ২০২০, মধ্যরাত
লিখার স্থান চট্টগ্রাম
Review This Poem

আজ কোনো কবিতা খাবো না
গোগ্রাসে গিলবো না কোনো উপন্যাস,
নোনা ধরা শরীরের সমাবেশে আর যাবো না
সেখানেও; যেখানে মিশে আছে হাজারো দীর্ঘশ্বাস।
তুমি কি খুব অবাক হবে,আগের মতোন
হয়তো; তোমার চোখের কোলে রোদ্দুর
যে চোখ ছিল ঝড়ের পরে সমুদ্রের মতোন
অনায়াসেই ডুবে যেত হিংসার নাবিক, জাহাজ ভাঙচুর।
বিষ্ময়ের রাত দীর্ঘ হয় তোমার চোখের বারান্দায়
জাগতিক সব সৌন্দর্য্যবোধ ক্লান্তিকর মনে হয় যেনো ;
কত ভালবাসার হাত শিথিল হয়ে ঝরে যায়
বলে দাও- আমি তবে কোথায় যাবো?

guest
0 Comments
Newest
Oldest Most Voted