কবিতা কালো প্রাচীর
কবি আহমেত কামাল
সময় ৯ই ফেব্রুয়ারি '২০২২
লিখার স্থান কুমিল্লা, ধর্মপুর
4/5 - (1 vote)

কালো প্রাচীর
আহমেত কামাল

হাঁটা হয়ে এলেও
সড়ক শেষে কোন বাড়ি থাকে না

তবুও হাঁটি,,,
বৃক্ষে হেলান দিয়ে অনুভব করি
ঘরমুখি যাতায়াত।

জন্মগন্ধ আলোর দিকে
আমার পাখিরা,,

ওরাও, উড়তে উড়তে ঘোলা করে ফেলে পথ

একটা অন্ধের মতো কারো দুঃসাহস থাকে না
আয়নায় নিজস্ব
একটা গ্রাম দেখা।

guest