কবিতা আগুনের অক্ষর
কবি আহমেত কামাল
সময় ৩ ফেব্রুআরি '২০২২
উৎসর্গ যে আমাকে দাগে দাগে ভরে দিয়েছে জীবন
লিখার স্থান কুমিল্লা, ধর্মপুর
5/5 - (1 vote)

আগুনের অক্ষর
,,,,,, আহমেত

ওর কথা মনে হলে
সামান্য’ই
বাঁচতে ইচ্ছে ক’রে __
রঙ উঠে যাওয়া একটা ফিতের মতো।

কিছুই নেই আর। নির্মল হাওয়া
কিংবা গলির সুমিষ্ট কন্ঠস্বরে

তবুও তাকিয়ে থাকি,,,
যেখানে

জীবন রোজ রান্না ক’রে খায় দুঃখ আর ধূমায়িত সব
অন্ধকার।

guest
0 Comments
Newest
Oldest Most Voted