কবিতা মায়া
কবি আবরার নূহান
সময় এপ্রিল ০২, ২০২১
কবিতার বিষয় প্রেম, রূপক

সম্পর্কের গভীরতা জানতে
মাঝে মাঝে দূরত্ব চাই

ভালোবাসা, ব্যাকুলতা বুঝতে
দূরে - বহুদূরে হারাতে চাই

নিশ্চয়তায় প্রয়োজন কিংবা
স্বার্থ হীন সহানুভূতি জানতে
মায়ার জাল ছিড়ে
পালাতে চাই।

এতটুকু নিশ্চয়তা চাই
যতদূরেই থাকুক
এই আকাশেই উড়ুক

সীমাহীন সম্ভাবনায় সম্পর্কের
এই সীমাটুকু থাকুক
দুরত্ব বাড়ুক
নিঃস্বার্থ একটা মায়া থাকুক

সীমাহীন আকাশে,সম্পর্কের নাটাই
হাতে রাখিনি
কখনোই ছিড়ে যায়না
এমন বন্ধন চেয়েছি

ছায়া হয়ে থাকুক
অন্ধকারে আলো

দূরত্ব বাড়ুক
যোগাযোগ না-থাকুক
একটুখানি মায়া রাখুক।

guest
0 Comments
Newest
Oldest Most Voted