কবিতা বদলে যাওয়া
কবি আবরার নূহান
সময় জুলাই ২৪, ২০২১
কবিতার বিষয় প্রেম, বিরহ, রূপক

বিশ্বাস বদলে যাওয়ায়
লোক চক্ষুর অন্তরালে
নীরবে ফোটা পাপড়ি;
রক্তবর্ন চোখ।

ঝরে পড়া অশ্রু কণা
বাষ্প হয়ে মেঘ;

বদলে যাওয়া ভীষণ প্রিয়
ধীরে ধীরে যত্ন সহকারে
ভুলে যাওয়া,ফুল ফোটা
অশ্রুবিন্দু মুক্তোরমালা।

বিশ্বাস বদলে যাওয়ায়।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted