কবিতা তুমি আর আমি
কবি অভিজিৎ হালদার
কাব্যগ্রন্থ কাগজের নৌকা
সময় ২৩শে সেপ্টেম্বর ২০২১
উৎসর্গ স্বপ্নের প্রিয়তমা
লিখার স্থান মোবারকপুর ,ফতেপুর ,নদীয়া জেলা ,পশ্চিমবঙ্গ , ভারতবর্ষ
কবিতার বিষয় প্রেম
4.5/5 - (2 votes)

তোমার প্রেমের শহরে
আমি রোজ যায় ঘুমের ঘোরে
তারপর রাত নামে
তুমি ঘুমিয়ে যাও।

প্রতিদিন ভোর হয়
পাখিরাও সব জাগে
আমার চোখে বিষের শিশির
স্মৃতির মতো জমে।

মন ভাঙে মন হারায়
তোমার প্রেম আমার মরণ
রক্তে লেখা ডায়েরির পাতায়,
ভালোবাসার অতীত পরশ নবপ্রভাতের মুখে।

তুমি আর আমি
আছি দূরে বহুদূরে
তবুও বৃষ্টি ঝরে
তোমার আমার দেখা হলে।

প্রেমের চিঠি
খোলামেলা নীলাকাশ
আকাশের কোণ থেকে তারা নেমে
আমার হৃদয়ের খামে জমে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted