কবিতা পর্বতারোহী
কবি আব্দুল আহাদ আবিদ
সময় নভেম্বর, ২০২৫,সকাল
উৎসর্গ প্রেয়সী
লিখার স্থান চকবাজার, চট্টগ্রাম।
সম্পৃক্ততা পাহাড় সামিটের সাথে প্রেয়সীর মিলে যাওয়া রূপরেখা।
5/5 - (1 vote)

খুব করে বলছি তাই না আরোহী?
শোনো,
আমি এখনও অবচেতন দেহে পড়ে আছি।
কিন্তু কোথায়?
সর্বোচ্চে, যেখানে নিশ্বাসের কষ্ট।
আমি সেই পর্বতারোহী,
যেখানে সন্ধ্যা নেই গোধূলি বিকাল বিহীন।
কী ভাবছো,শুধু সময় নষ্ট?
তোমার পোড়া চোখের কাজল ভিজে যখন থমকে গেল,
আমার অন্য সময় ফুরিয়ে এখন ভিন্ন সময় এলো।
মানুষ নাকি তাঁর স্মৃতির কাছে অসহায়,
খোদা কি তাহলে পুরোনো পাতায় নিরুপায়?
সামিট যেনো তোমার পূর্ণরূপ,
যেনো একইভাবে তোমাকে পেয়েছি।
অদ্ভুতুড়ে কিছু পথ, যা তোমার মতো সজ্জিত।
আমায় কড়া শাসনে চড়াচ্ছে তোমার স্বরূপ।
তোমায় না বলা সব কথা, আর শীতে ঝরে পড়া পাতা।
সবই কাকতালীয় ভাবে ধরে নিলাম তুমি গুনছো।
তাহলে কি অগোছালো ওয়াইল্ডলাইফ,
সাথে আমার পেঁচালো চুল মেনে নিতে?
বাদ দাও আমি মেঘ সরিয়ে খুঁজতে শিখে গেছি,
শুধু আটকে আছি মাঝে ডিস্টেন্স নিয়ে দাঁড়িয়েছি সামিটে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted