বাংলা কবিতা, বিসদৃশ প্রতিবিম্ব কবিতা, কবি মিয়াজান কবির | কবিতা অঞ্চল
কবিতা বিসদৃশ প্রতিবিম্ব
কবি মিয়াজান কবির
কাব্যগ্রন্থ মিয়াজান কবির
সময় ৭ই মে, ২০১৮
লিখার স্থান শাহজালাল উপশহর, সিলেট।
দেখে দেখে হারিয়ে যাওয়া যায়!
হ্যা ! তাঁকেই।
হাজারো-লক্ষ বর্ষ পূর্বে জন্ম,
এ আত্মার, এ অর্ধাংশের।
 
চির অধরা থাকিবে বলে আসেনি,
ধরা দেবে কোন এক নিশিতে।
আমি তাকিয়ে দেখব তাকে,
কেটে যাক অযুত রজনী।
 
আমি জেগে আছি,
ঝুকে আছি তোমারও মায়াবী মুখে।
চোখের পাপড়ি গুলো বলছে আমায় আজ,
এতো আমারই! হ্যা আমারই বিসদৃশ প্রতিবিম্ব।
 
ধোঁয়াশে চাহনীতেই দেখেছি তাকে,
যেন স্বচ্ছ পানিতে নিজেকে দেখছি।
কমল ঠোঁটে চুমুক দিতে ইচ্ছা,
ডুবে যেতে চাই অসীম সাগরে।
 
আমার হারিয়ে যেতে চাওয়া,
এ হারিয়ে যাওয়া।
তোমাকে দেখেই ভালবাসা,
চলিবে অনন্তকাল।
 
তুমি হবে কি আমার?
তুমি তো আমারই অর্ধাংশ।
আমার দৃঢ় আকর্ষন এবং বৈশাখ বেশী আগেই প্রকাশ পায়।
দেদার অভিপ্রায় বীতস্পৃহ যোজন সমার্থক।
 
এই গ্রীষ্মের শেষে শীতেরও পরে,
ঘরে ফিরতে মন চায় কোন এক বসন্তে।
যদি তাহারই যোগ্য না হই,
তবে কাহারও যোগ্য নই।
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments