| কবিতা | প্রভা |
| কবি | অদিত্য চৌধুরী |
| সময় | ২৫ এপ্রিল, ২০২০ |
| লিখার স্থান | ঢাকা, বাংলাদেশ |
আধার হয়ে জীবন যখন
পুড়ছিল এক নোনা স্রোতে,
ধূসর অভ্রে চক্ষু তখন
অম্ল জালায় অশ্রু ঝড়ায়।
বিষন্নতা অসুখ রুপে
জীবন আকাশ ভস্ম করে,
জীবন তখন কল্প ডানার সেড়ে
ওঠার অগদ খোজে,
আকাশ জুরে ওরার জন্য
মেঘের বুকে আলো খুজে।
প্রভা রুপী পরী হয়ে
জীবন আধার কাটিয়ে দিয়ে,
কল্পডানায় রং মাখিয়ে
আমার মনের আধার ঘরে
প্রশান্তিতে ভরিয়ে দিলে।
