কবিতা মাতৃভাষা
কবি মোঃ নাঈম আজিজ
কাব্যগ্রন্থ বাংলার কবি ও কবিতা
উৎসর্গ কবির পিতা ও মাতা
লিখার স্থান ঢাকা
কবিতার বিষয় অন্যান্য, বাংলাদেশ, স্বাধীনতা
Review This Poem

প্রথম যখন মায়ের মুখে
শুনি সেই ভাষা গান,
ভাষা নয় যেন মধু বাণী লাগে
বাংলা তার ই নাম।

এই ভাষাতে বাবায় শোনায়
আদর্শে ভরা গান,
এই ভাষাতেই দিদিমা শোনায়
পুঁথি আর জয়গান।

শুনেছি আমি, ভাষার লাগি
রক্ত করিয়া দান,
রফিক, সালাম, জব্বারেরা
দিয়েছে তাদের প্রাণ।

এই ভাষাতেই গাহি আমি
গাহি শান্তির গান,
ভাষা নয় শুধু মধু বাণী লাগে
বাংলা তার ই নাম।

guest
0 Comments
Newest
Oldest Most Voted