কবিতা আকাশে হেলান দিয়ে
কবি সুমন কুমার চন্দ
কবিতার বিষয় জীবনমুখী, বিরহ
Review This Poem

শব্দেরা সীমিত
অনুচ্চারিত অনুভব
অব্যক্ত আছে যা
অব্যক্ত থাক সব ।

লুকোচুরি খেলা যেন
দীর্ঘশ্বাস নিয়ে
কারো তো জীবন কাটে
আকাশে হেলান দিয়ে ।

নেই অভিযোগ
অনুযোগ শূণ্য
মুঠো ভর্তি পাপ
নেই কোনো পূণ্য ।

তবু তো জীবন কাটে
আত্মবিসর্জনে
আমার আমি থেকে যায়
গভীর গোপনে ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted