কবিতা অবুঝ মন (বিদেশিনী – ৮)
কবি আনিস খান শিহাব
সময় ০৯-০৬-২০২৬
উৎসর্গ প্রিয় বিদেশিনীকে
লিখার স্থান Naikhongchhari, Bandarban, Bangladesh
সম্পৃক্ততা কবিতা ও সাহিত্যচর্চা
কবিতার বিষয় প্রেম, বিরহ

কতদিন হয়ে গেল তোমায় দেখি না,
‎কতদিন হয়ে গেল তুমি আমায় খোঁজো না।
‎আর কোনোদিন হয়তো ভূতের গল্প বলা হবে না,
‎আর কোনোদিন হয়তো তোমার মায়াবী মুখটি দেখা হবে না।

‎তুমি আমাকে একবারও বলোনি, “ভালোবাসি”; আমিও বলিনি।
‎আমি হয়তো বলতে পারিনি; তাই তুমিও
‎কোথায় পাই তোমায়, আর কত হারাই!
‎প্রিয় বিদেশিনী, তুমি হয়তো আমার কপালে নেই; তবুও স্থান দিয়েছি বুকের বাঁ পাশে।

‎প্রিয়, তুমি আকাশের চাঁদ; আমি একটি নক্ষত্র।
‎শুধুই তোমায় ভালোবাসি; না জানি কোনোদিন যাব ঝরে।

‎প্রিয়, তুমি কি জানো, কত রাত আমাকে ঘুমাতে দেয়নি আমার অবুঝ মন?
‎হৃদয়ে আমার অনেক ক্ষত; তবে এ কি বিসর্জন!

‎আমার হৃদয় এখন ক্লান্ত; সবার জন্য রাত আসে,
‎আমার জন্য আসে স্মৃতিকাতরতা।
‎আমি তোমার স্মৃতিতে হারিয়ে যাই; কখনো সেই চিরচেনা পথে,
‎কখনো পাহাড়ের চূড়ায়।

‎আমি ভুল করেছি তোমায় ভালোবেসে;
‎আর তুমি ভুল করেছ আমার ভালোবাসা না বুঝে।

‎আকাশ যতটুকু বিস্তৃত, তার চেয়ে বেশি তোমায় ভালোবাসি।
‎আমার রাতের ঘুম বিসর্জন দিয়েছি তোমার জন্য।
‎আমি বেহায়া হয়েছি তোমার জন্য।
‎তোমার হৃদয়ে যদি ঠাঁই দাও আমায়, তবে হব ধন্য।

guest
0 Comments
Newest
Oldest Most Voted