| কবিতা | তুমিহীন আমি (বিদেশিনী-৭) |
| কবি | আনিস খান শিহাব |
| সময় | ০৮-০৬-২০২৬ |
| উৎসর্গ | প্রিয় শিক্ষক আনিছুর রহমান ও ড ইমদাদুল হক মামুন এবং প্রিয় বিদেশিনী কে |
| লিখার স্থান | Naikhongchhari, Bandarban, Bangladesh |
| সম্পৃক্ততা | কবিতা ও সাহিত্যচর্চা |
| কবিতার বিষয় | প্রেম, বিরহ |
প্রিয়, আমার মন নয় ক্ষুদ্র,
তোমার প্রতি আমার ভালোবাসা যেন মহাসমুদ্র।
তুমিহীন আমি, সময় তো নয়; দুঃসময়,
তোমার-আমার ভালোবাসা যেন বৃষ্টির মতো মধুর হয়।
আমার জন্য নিরবে কাঁদে গগন,
প্রিয় বিদেশিনী, কখনো কি কাঁদে না তোমার মন?
আর কত বিষাদ, আর কত যন্ত্রণা, আর কত নিঃসঙ্গতা—
আমার সকল কবিতা যেন তোমার প্রেমে গাঁথা।
না জানি, কেন রে তোমার প্রতি এত টান,
আহা! তোমায় কত ভালোবাসি, তুমিই আমার প্রাণ।
মুখটি লুকিয়ে রাখো, যেন তোমার রূপের জালে না পড়ে কেউ,
প্রিয়, আমার মন যেন উত্তাল সাগরের মাতাল ঢেউ।
আমার কেউ নেই, তুমি ছাড়া,
তোমায় ছাড়া যেন সর্বহারা।
তোমায় পাওয়া আমার বড় আশা,
তোমার কণ্ঠ যেন মধুর ভাষা।
প্রিয়, আমি সারাক্ষণ তোমার স্বপ্নের জগতে থাকি,
নির্জনে, নিরিবিলি তোমার ছবি আঁকি।
আকাশের ওই নিঃসঙ্গ চাঁদ আমি,
শুধুই তাকিয়ে থাকি, যেন পৃথিবী জুড়েই তুমি।