| কবিতা | মা |
| কবি | কামরান চৌধুরী |
| সময় | ০৩ এপ্রিল, ২০১৯ |
| উৎসর্গ | আমার মা |
| লিখার স্থান | বাংলা মোটর, ঢাকা |
| কবিতার বিষয় | জীবনমুখী, রূপক, সমসাময়িক |
মাকে কখনো বলা হয়নি ‘ভালোবাসি’
মা আজও ভালোবাসা মিশিয়ে রাঁধেন,
আমি দূরে কোথাও যাই,
মা আমাকে বিদায় দিতে এসে—
দাঁড়িয়ে থাকে—যতদূর তাঁর দুচোখ আমাকে দেখে।
খোদার মতো এমন ক্ষমতা যে আমার নেই।
তবুও খোদার কাছে বলে যাই,
আমার মায়ের দুচোখে তুমি জান্নাতি জ্যোতি দিও।
মাকে কখনো বলা হলো না ‘ভালোবাসি’
রাব্বির হামহুমা কামা রাব্বায়ানী সাগিরা।