কবিতা শিব নাম জপ
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় আশা

শিব নাম জপ
মন শিব নাম জপ।
কত শান্তি পাবে তুমি
একবার জপে দ্যাখো।

ঐ নামেতে ব্রহ্মা বিষ্ণু
আর মহেশ্বর থাকেন।
তাইতো বলি জয় জয়
জয় ভগবান।

শিব নাম জপলে
শিবের দয়া পাবে
অন্তিমকালে শিবের চরণে ঠাঁই হবে।
তাইতো বলি দু'হাত তুলে
শিব শিব গাও
ভক্তির আনন্দেতে শিব শিব গাও।

মন বলো মহেশান
জয় শিব সনাতন।
দেবভবন থেকে শিব শোনেন
তোমার বচন।

যে জপে শিবের নাম অনুক্ষণ
সে হয় শিবের প্রিয়জন।
তাই মন, সব অলসতা করো দূর
জপ শুধু শিব শিব শিব গঙ্গাধর।

--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২২/৩/২০২৬

guest
0 Comments
Newest
Oldest Most Voted