| কবিতা | আড়াল |
| কবি | ইতিমং মারমা |
| কাব্যগ্রন্থ | কালান্তর ব্যাধি |
| সময় | ২০, অক্টোবর, ২০২৫ |
| উৎসর্গ | ম্রা |
| লিখার স্থান | লামা, বান্দরবান |
| সম্পৃক্ততা | প্রেমের বিরহ |
| কবিতার বিষয় | আশা, প্রেম, বিরহ |
লুপ্ত হবার ভয়ে
শক্ত খোলসে আবৃত রেখেছি মম
অন্তরিন্দ্রিয়ের সত্য মনন সবই
অন্তরাল হয়ে যায় শুন্য ফলাফলে
আকাঙ্ক্ষা অনুভূতি গুলো
হঠাৎ এসে অদৃষ্টে ঠুকে যায়
ক্লান্ত চিত্ত তখন নিরুদ্দেশের পথ খুঁজে।