| কবিতা | অপার্থিব |
| কবি | আবরার নূহান |
| সময় | জুলাই ২৮, ২০২৫, মধ্যরাত |
| কবিতার বিষয় | বিরহ, রূপক |
যদি জান্নাত পেতাম
জানি, তুমি পাবে
তবে প্রশ্ন রাখতাম—
কেন ভালোবাসোনি?
যদি জান্নাত পেতাম
জানি, তুমি পাবে
তবে প্রশ্ন রাখতাম—
কেন ভুলে গেলে মৃত মানুষের মত?
যদি জান্নাত পেতাম
জানি, তুমি পাবে
তবে প্রশ্ন জমিয়ে রাখলাম—
উত্তর জান্নাতে পাবো কী?