কবিতা হেঁয়ালি “তুমি”
কবি উজ্জ্বল মন্ডল
সময় জুন, ২০২৫, সন্ধ্যা
লিখার স্থান মালদা, পশ্চিমবঙ্গ
কবিতার বিষয় প্রেম, রূপক
Review This Poem

কলিকাসম অম্বরবক্ষে তব গীতির সঞ্চার
উচ্চ নিনাদে তাড়িত গগনে স্বর্ণালী ঊষা,
স্বপ্নিল স্রোতে আশ্রিত স্মৃতির মখমল,
অনুরাগের আড়ঙ্গে করিলে পঙ্কিলকানন _
হে স্বরূপা অনন্যা তটিনী কোথা
পাইলে এতো ভরাপ্রাণ?
হে মৃন্ময়ী তব বিচ্ছুরণে শত খদ্যোত
ধরিয়াছে গোলাপরঞ্জিত মশাল!
উন্মেলিত নয়নে দেখিয়াছি
কেবা আঁকিয়াছে সোহাগের আলপনা
কুশলী হস্তে!
কেগো তুমি মনোহারিণী_
গীতবিণায় রচিত লয় না রাগিনী?
অদ্য অনুভূত হয় আনন্দের হেতু_
তোমারে জানাই কুর্নিশ অহরহ!

guest
0 Comments
Newest
Oldest Most Voted